নওগাঁর ধামইরহাট উপজেলার দাদানপুর খয়েরবাড়ী গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। নিহত গৃহবধূ মোছা. কবিতা বেগম (২০)। তিনি বিকন্দখাস এলাকার আব্দুল আজিজের মেয়ে। প্রায় ছয় মাস আগে জিহাদ হোসেন বাদশা (২৩), পিতা আইয়ুব হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়।পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পরিবারের সদস্যরা কবিতাকে দীর্ঘ সময় খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর চাচী শাশুড়ি দেখতে পান, শ্বশুর আইয়ুব হোসেনের বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ।পরে দোকানে থাকা স্বামী জিহাদ হোসেন বাদশাকে খবর দেওয়া হলে তিনি এসে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় কবিতা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত