নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং থানায় সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত এবং সাধারণ মানুষের সেবাদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য থানার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহাদেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
নওগাঁ জেলা পুলিশ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
মতামত