ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর পোরশায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ।

নওগাঁর পোরশা উপজেলার ২ নম্বর তেতুলিয়া ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) দ্বিতীয় কিস্তির আওতায় এবং সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে এসব খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।শনিবার (২৬ সেপ্টেম্বর) ২ নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম। এছাড়া পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানটি ২ নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদ, পোরশা, নওগাঁর উদ্যোগে বাস্তবায়ন করা হয়।

স্লোগান:

“খেলায় শক্তি, খেলায় বল—মাদককে না বল।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ।

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x