কালিগঞ্জ ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর ২৪ সেপ্টেম্বর ২০২৬ স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রের মাধ্যমে ১.কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য ১. শেখ ইবাদুল ইসলাম,২.ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন ৩.মোঃ নুরুজ্জামান কে কালিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক দায়িত্ব প্রদান ও সমন্বয় সাধন বিষয় সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশনা পত্রের মাধ্যমে জানা যায় নির্দেশনা জারির পর থেকে কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো অনুসরণ করে পরিচালনা করতে হবে।এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় করে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে বলে উক্ত নির্দেশনা পত্রের মাধ্যমে জানা যায়।
ছবি : উপর থেকে সাবেক সংসদ আলাজ কাজী আলাউদ্দিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম,ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন, জেলা বিএনপি সদস্য মোহাম্মদ নুরুজ্জামান।
মতামত