ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম।

নওগাঁর মান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নাইম হোসেন (২২) নামে এক যুবককে ডেকে নিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের লিলাবাজারে এ ঘটনা ঘটে।

আহত নাইম হোসেন ইসলামমোয়া গ্রামের মামুনুর রশীদের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের সেতু মণ্ডল, তাঁর ছেলে রিফাত হোসেন ও আব্দুস সাত্তারের ছেলে সোহাগ হোসেন।আহত নাইমের বাবা মামুনুর রশীদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে তাঁর ছেলে নাইমকে রিফাত হোসেন বাড়ি থেকে ডেকে লিলাবাজারে নিয়ে যান। সেখানে আগে থেকেই রিফাতের বাবা সেতু মণ্ডল ও সোহাগ হোসেন অবস্থান করছিলেন। নাইম সেখানে পৌঁছানোর পরপরই তাঁরা লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, নাইমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম।

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x