ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মধ্যনগরে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক এদিন পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘মৃত মেম্বারের ছেলের বিরুদ্ধে প্রতিনিধি সেজে অনিয়মের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম এখলাস মিয়ার ছেলে স্বপন মিয়া।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই সংবাদের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাকে জড়িয়ে প্রকাশিত তথ্যের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, তার বাবা মরহুম এখলাস মিয়া দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর ওই ওয়ার্ডের দায়িত্ব সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. শামসুন্নাহার এবং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন পালন করছেন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বাবার মৃত্যুর পর তিনি ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বপন জাহান ও সায়েম মিয়া তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। আমি এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, “৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব আমি এবং মহিলা ইউপি সদস্য পালন করি। মাঝে মধ্যে আমার ব্যক্তিগত কাজে সহযোগিতা করার জন্য স্বপন মিয়া পরিষদে এসে আমাকে সহযোগিতা করে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মধ্যনগরে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x