ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি​

পাইকগাছায় উলুবুনিয়া নদীর অংশ ও পাউবোর জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ:

পাইকগাছায় উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ১৮/১৯ নং পোল্ডারে উলুবুনিয়া মৌজায় জেলা প্রশাসক ও পাউবোর  সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। সরকারী উদ্ধারের জন্য এলাকাবাসী খুলনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।​অভিযোগে প্রকাশ, খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের সদস্য প্রশান্ত মণ্ডল ও তাঁর ভাই কুমারেশ মণ্ডল উলুবুনিয়া নদীর অংশ ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি অবৈধভাবে দখল করে বহুতল পাকা ভবন নির্মাণ করেছেন। এছাড়া শামুকপোতা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আটটি দোকানঘর ও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।​২০২৬ সালের জানুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হলে সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা ঘটনাস্থল পরিদর্শন করে তা বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ উপেক্ষা করে পরবর্তীতে নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে সেখানে বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সেবার সংযোগও নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গত  ৬ জুলাই এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এলাকাবাসীর দাবি, তাদের নিকট এস.এ. ম্যাপ, গুগল ম্যাপের চিত্র ও আলোকচিত্রসহ দখল সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে, যা তারা তদন্তকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য প্রস্তুত রেখেছেন।​সরকারি সম্পত্তি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এলাকাবাসী জরুরি ভিত্তিতে উলুবুনিয়া নদী ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল  নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তারা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদীর প্রকৃত সীমানা পুনর্নির্ধারণসহ ভবিষ্যতে জমি দখল রোধে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাইকগাছায় উলুবুনিয়া নদীর অংশ ও পাউবোর জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ:

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x