ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘টপ টেন-১’ নামে একটি টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী এলাকায়, সার্কিট হাউজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্র (মাইক) ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে টেইলারিং প্রতিষ্ঠান ‘টপ টেন-১’-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় ভবিষ্যতে অনুমতি ছাড়া শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্র ব্যবহার ও শব্দদূষণ সৃষ্টি না করার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ সব ধরনের পরিবেশ দূষণ রোধে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x