ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী বুলবুলি খাতুন: পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন

২২/০৯/২০২৬ মঙ্গলবার

বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে দিন কাটতো যাঁর, সেই অসহায় বুলবুলি খাতুনের চোখে এখন নতুন স্বপ্নের ঝিলিক। ভিক্ষাবৃত্তি ছেড়ে তিনি এখন একজন আত্মবিশ্বাসী দোকানদার। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের বুলবুলি খাতুনকে পুনর্বাসনের লক্ষ্যে একটি দোকান ও সম্পূর্ণ মালামাল কিনে দিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

আজ মঙ্গলবার ২২ শে সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তিথি মিত্র সরেজমিনে আলুকদিয়া ইউনিয়নে বুলবুলির দোকানটি পরিদর্শনে যান। এ সময় তিনি বুলবুলি খাতুনের খোঁজখবর নেন এবং তাঁর ব্যবসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, বুলবুলি খাতুন তাঁর নিজের দোকানে বসে হাসিমুখে বেচাকেনা করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এই যৌথ মানবিক উদ্যোগের ফলে সমাজের একজন চরম অবহেলিত মানুষ এখন নিশ্চিন্তে ও সসম্মানে বেঁচে থাকার আলো খুঁজে পেয়েছেন।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ধরণের টেকসই পুনর্বাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

তিনি বলেন বুলবুলি খাতুনের মতো সমাজের আর সব অসহায় মানুষও যেন স্বাবলম্বী হয়ে ভালো থাকতে পারে, এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী বুলবুলি খাতুন: পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x