ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে অপপ্রচার ও অনলাইন জুয়া ঠেকাতে সচেতনতার ওপর জোর

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ এবং অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ও ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।দুটি সভাতেই সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ শীর্ষক সভায় বক্তারা বলেন, নৈতিকতা, সততা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের চর্চা সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার ইতিবাচক দিকগুলো ব্যক্তি ও সামাজিক জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার না করার বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল আচরণের পাশাপাশি নাগরিকদের তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায়’ শীর্ষক সভায় অনলাইন জুয়ার সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক ক্ষতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, অনলাইন জুয়ার কারণে ব্যক্তি ও পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি নানা সামাজিক সমস্যার মুখোমুখি হতে পারে। বিশেষ করে তরুণদের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।

অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে অপপ্রচার ও অনলাইন জুয়া ঠেকাতে সচেতনতার ওপর জোর

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x