উখিয়া থানা ছাত্রদলের ততকালীন প্রতিষ্ঠাতা সভাপতি ও কক্সবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি, উখিয়া টেকনাফ থানা ছাত্রদলের সাবেক, সমন্বয়কারী রাজপথে লড়াকু সৈনিক,
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রগামী ছাত্রনেতা, বর্তমান উখিয়া উপজেলা (জাসাস)এর সিনিয়র যুগ্ম আহবায়ক, সাংবাদিক, কফিলউদ্দিন (আনু) দীর্ঘ আড়ায় মাস ধরে রোড এক্সিডেন্ট করে পায়ে গুরুতর আঘাত পেয়ে বিছানায় শুয়ে আছেন।
ছাত্রদলের সোনালী ফলস, কফিল উদ্দিন আনুকে একটি বারের জন্য বিএনপি'র কোন সিনিয়র নেতা কর্মী দেখতে আসা বা খবর নেওয়া উচিত ছিলো নয় কি?
কফিল উদ্দিন (আনু) বহুগুণে গুণান্বিত অঢেল প্রতিভাবান এক ব্যক্তি।
শিল্প, সাহিত্য থেকে শুরু করে উখিয়া উপজেলার ক্রীড়াঙ্গে পদচারণা ছিলো চোখে পড়ার মতো।
স্টেজপ্রোগ্রামে গান গেয়ে দর্শকের মন মাতিয়ে রাখতো এই প্রতিভা শিল্পী।
তিনি প্রতিষ্ঠা-- করেন,উখিয়া উপজেলার প্রথম শিল্পী গোষ্ঠী "শাইনিং"। তিনি ছিলেন উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য।
উখিয়া সদরের দারোগা বাজারের সম্ভ্রান্ত "মুন্সী" বাড়ীতে জন্ম নেওয়া এ কৃতিমান জিয়ার সৈনিক এখনো রাজপথে মিছিলের
আওয়াজ শুনলে ছুটে আসতে চাই বিদ্যুৎগতিতে
আহত পা নিয়ে মিছিলে!
কিন্তু পারেননা বিধিবাম।
এই প্রকাশ বিমুখ মানুষটি
ক্রীড়াঙ্গে কক্সবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ১৯৮৮ সালে ক্রেষ্ট উপহার পান।
গণসঙ্গীত, রবিন্দ্র সঙ্গীতে
১৯৮৮ সালে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
এতো অর্জনের পরও এই সফল ছাত্রনেতা মনে অতৃপ্তির ঢেকুর তুলে। অসুস্থ দেহনিয়ে মাঝে,মাঝে একাকিত্বে ভোগেন কফিল উদ্দিন (আনু) রাজপথের সাহসী সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শের অনুসারী, অকুতোভয় সৈনিক কফিল উদ্দিন আনু সকলে দোয়া চেয়েছেন
আর কারো যদি সময় সুযোগ তাকে দেখতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
মতামত