ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযুক্ত পলাতক স্বামী মোঃ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শবর্তী থানা চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার জহুরুল ইসলাম বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামের ইনসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে জহুরুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী জুসি খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহুরুল ইসলাম ধারালো বটি দিয়ে স্ত্রীর গলায় কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে জহুরুল ইসলাম পলাতক ছিলেন।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চালায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার(২১ সেপ্টেম্বর) চারঘাট থানাধীন রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী জহুরুল ইসলামকে চারঘাটের রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x