ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আংগারিয়া ইউপি নির্বাচনে প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি(​পটুয়াখালী)প্রতিনিধি:

আসন্ন পটুয়াখালী দুমকি  উপজেলার ৪ নং আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সমর্থনে স্থানীয় জনগণের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সুবিশাল সমাবেশের আয়োজন করা হয়। সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আশরাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল হাওলাদার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, হান্নান সিকদার, আব্দুল জব্বার হাওলাদার, এনামুল হক মালেক জোমাদ্দার, মেনহাজ মৃধা, হেলাল হাওলাদার, এমদাদুল ইসলাম, বিউটি বেগম ও হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এলাকায় কয়েক হাজার নারী-পুরুষ ও নবীন ভোটার অংশ নেন।

​আলোচনা সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে বিশদ আলোচনা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধা স্থানীয়দের বিভিন্ন চাওয়া-পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের নির্বাচনী রূপরেখা তুলে ধরেন।​এসময় প্রার্থী খোকন মৃধা বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে আংগারিয়াকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরিত করা হবে। একই সাথে এলাকার কাঁচা-পাকা রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, তরুণ সমাজকে রক্ষায় শতভাগ মাদক নির্মূল এবং অবহেলিত জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আংগারিয়া ইউপি নির্বাচনে প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x