ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

নওগাঁর সাপাহারে বসতবাড়ির প্রধান দরজাসহ চারপাশে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. আনিসুর রহমান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিন্যাকুড়ি (ভুতকুড়ি) গ্রামের বাসিন্দা মো. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগে বলা হয়, বিন্যাকুড়ি মৌজায় তাদের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে নিকটাত্মীয় মৃত মোশাহাক আলীর ছেলে মজিবুর রহমান (৭০), পেশকার আলী (৭২) ও তাদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। একপর্যায়ে তারা আনিসুর রহমানের বসতবাড়ির মূল গেটের সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় আনিসুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে বিবাদীরা তাদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মারধর ও ক্ষতির আশঙ্কায় নিরাপত্তার জন্য থানায় যাওয়ার কথা জানালে বিবাদীরা বাড়ির মূল গেটও বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x