ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় ইউএনও’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ ডেঙ্গু কিট হস্তান্তর

নওগাঁর পোরশায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দীনের হাতে কিটগুলো তুলে দেন।

কিট হস্তান্তরকালে ইউএনও মোঃ রাকিবুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম নিশ্চিত হলে রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম আরও দ্রুত করা সম্ভব হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দীন বলেন, উপজেলা প্রশাসনের সময়োপযোগী সহায়তায় ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর রোগীরা দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর সুযোগ পাবেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় ইউএনও’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ ডেঙ্গু কিট হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x