নওগাঁ পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোল কল অনুষ্ঠিত উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম।
নওগাঁ পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোল কল গ্রহণ করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কেন্দ্রীয় রোল কলে পুলিশ সদস্যদের ডিউটি ও দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং সমস্যাগুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
কেন্দ্রীয় রোল কলে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, নওগাঁসহ নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
মতামত