ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে নারীকে গালাগাল ও প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক নারীকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চারজন নামীয়সহ আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​ভুক্তভোগী নারী মোছাঃ ফাহিমা (স্বামী- আইনুল হক), শ্রীপুর উপজেলার কেওয়া চোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানায় এই লিখিত অভিযোগটি পেশ করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বিবাদীরা—১. মোঃ মজিবর (৪০), ২. মোছাঃ মাসু (৩৫), ৩. সিরু মিয়া (৫৮) ও ৪. মোঃ মানিক (২২) সহ অজ্ঞাত আরও ২/৩ জন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ও তার পরিবারের সাথে নানা বিষয় নিয়ে বিরোধিতা ও অন্যায্য নির্যাতন করে আসছিলেন। বিবাদীরা সুযোগ পেলেই মারধরসহ জানমালের ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলেও অভিযুক্তরা কারোর কথা তোয়াক্কা করেননি।

​অভিযোগে আরও জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় ফাহিমা ১ নং বিবাদী মজিবরের দোকানের সামনে দিয়ে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে দেখে অশালীন ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা মারমুখী আচরণ করে এবং তাকে খুন-জখমের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

​ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শ্রীপুরে নারীকে গালাগাল ও প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x