ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে মাদ্রাসা মোড়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী হাডুডু খেলা

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে দিনব্যাপী এ খেলার আয়োজন করা হয়।

পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. জসিম উদ্দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: রেজওয়ানুল ইসলাম রিজু।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান আকাশ, ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম মাস্টার এবং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে দিনব্যাপী ঐতিহ্যবাহী হাডুডু খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি ও বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে মাদ্রাসা মোড়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী হাডুডু খেলা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x