নওগাঁর ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তরিকুল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানাধীন ৩ নম্বর আড়ানগর ইউনিয়নের ফতেপুর গ্রামে তরিকুল হোসেনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তরিকুল হোসেন ফতেপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত