ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানোর অভিযোগও করেছেন ভুক্তভোগী।

অভিযোগটি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের কাজী মনজুরুল আলমের। তিনি জানান, বিরোধপূর্ণ জমির দলিল তার মায়ের নামে এবং জমিটির রেকর্ডও তার নামে রয়েছে। তা সত্ত্বেও তার সৎ ভাই কাজী মাহিদুল ইসলাম মাহি ও দিদারুল আলম সাগরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি গত ১ সেপ্টেম্বর রাতে ওই জমির ওপর জোরপূর্বক ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ করেন।

কাজী মনজুরুল আলমের অভিযোগ, রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও দেখানো হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে দিদারুল আলম সাগর বলেন, জমির রেকর্ড তাদের নামে থাকলেও তারা ওয়ারিশসূত্রে ওই সম্পত্তির দাবিদার। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এক পক্ষের কাগজপত্র দেখা হয়েছে। অপর পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং তারা আগামী সপ্তাহের মধ্যে আসবেন বলে জানিয়েছেন। উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x