টেকনাফে আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবায় ড্রিম কেয়ারের পথচলা
কক্সবাজারের টেকনাফে আধুনিক পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও আন্তরিক সেবার মাধ্যমে রোগীদের পাশে থাকার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি স্থানীয় রোগীদের কাছে একটি পরিচিত সেবাকেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, পুরাতন সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন প্রধান সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত, শুক্রবারসহ নিয়মিত সেবা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এক ছাদের নিচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা
ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে।
এর মধ্যে রয়েছে
আল্ট্রাসোনোগ্রাফি
ইসিজি ও রিপোর্ট
কম্পিউটারাইজড প্যাথলজি
বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেকআপ
বায়োকেমিস্ট্রি পরীক্ষা
জন্ডিস, লিভার, ডায়াবেটিস ও কিডনি পরীক্ষা
হরমোন ও ইলেক্ট্রোলাইট পরীক্ষা
নেবুলাইজেশন
প্রস্রাবের নল দেওয়া ও খোলার ব্যবস্থা
ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা
প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য যাতে বারবার অন্যত্র যেতে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
বিভিন্ন রোগে চিকিৎসকের পরামর্শ
সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন রোগে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষভাবে দেওয়া হচ্ছে
গর্ভকালীন ও প্রসব-পরবর্তী চিকিৎসাসেবা
মা ও শিশু স্বাস্থ্যসেবা
শিশু ও বয়স্ক রোগীর চিকিৎসা
গ্যাস্ট্রিক ও চর্মরোগের চিকিৎসা
পরিবার পরিকল্পনা সেবা
ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা
জরুরি ট্রমা কেয়ার
কাটা-ছেঁড়া স্থানে সেলাই ও সেলাই কাটার ব্যবস্থা
রোগীদের অভিজ্ঞতায় ড্রিম কেয়ার
ড্রিম কেয়ারে চিকিৎসা নেওয়া রোগী জান্নাতুল ফেরদৌস বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বিভিন্ন জায়গায় চিকিৎসকের পরামর্শ নিয়েও তিনি কাঙ্ক্ষিত ফল পাননি।
পরে ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এসে ডা. শারমিন সুলতানা বিথির পরামর্শ নেন।
তার ভাষ্য, চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের আন্তরিক ব্যবহার ও রোগীর প্রতি যত্ন তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
অন্যদিকে আলম ও তাঁর সহধর্মিণী ফিরোজা জানান, তারা কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পরে টেকনাফের ড্রিম কেয়ারে এসে ডা. শারমিন সুলতানা বিথির পরামর্শ নেন।
তাদের দাবি, চিকিৎসা নেওয়ার পর তারা ভালো ফল পেয়েছেন এবং দীর্ঘদিনের অপেক্ষার পর আল্লাহর রহমতে তাদের ঘরে নতুন অতিথি আসার সুসংবাদ পেয়েছেন।
এ আনন্দ ভাগাভাগি করতে ড্রিম কেয়ারের চিকিৎসক ও স্টাফদের মিষ্টিমুখও করিয়েছেন বলে জানান তারা।
মানুষের পাশে থাকার প্রত্যয়
ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হোসাইন বলেন, “আমি গত চার বছর ধরে ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
আমাদের মূল লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দরিদ্র রোগীদের সাধ্যের মধ্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা।
তিনি বলেন, “অনেক রোগী অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সামর্থ্য অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি।
নুরুল হোসাইন আরও বলেন, “রোগীদের যেন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্যত্র ছুটতে না হয়, সে জন্য প্রতিষ্ঠানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত, আন্তরিক ও মানসম্মত সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।
রোগীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় সেবা চালু রাখার চেষ্টা করছি, যাতে টেকনাফের মানুষ প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পেতে পারেন।
চিকিৎসক প্যানেল
ডা. শারমিন সুলতানা বিথি
এমবিবিএস
এসআরএইচ, এমএইচ গ্যাপ প্রশিক্ষিত (ডব্লিউএইচও), আইপিসি, মাস্টার ট্রেইনার, সাবেক ম্যাটার্নিটি সুপারভাইজার।
মা ও শিশু, প্রসূতি, পরিবার পরিকল্পনা, মেডিসিন, চর্মরোগ, ব্যথা ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ।
রেজি. নং: এ-৮৩০১৯
ডা. মহসিন আব্দুল করিম
এমবিবিএস
সিসিডি, ডিওসি, সিসিএইচ, সিএনডি, সিএমইউ কোর্স; এমপিএইচ, এমএসসি, ডিএমইউ পিজিটি।
শিশু চিকিৎসা, জরুরি চিকিৎসা ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষিত।
বিএমডিসি রেজি. নং: এ-৯৮৪৯৯
প্রধান চিকিৎসা কর্মকর্তা।
আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার
অসুস্থতায় সময় নষ্ট না করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য যোগাযোগ করা যেতে পারে ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।
ঠিকানা: টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, পুরাতন সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন, প্রধান সড়ক, টেকনাফ, কক্সবাজার।
সেবা: সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত, শুক্রবারসহ।
ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার—আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার।
মতামত