ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কেওড়া বাগানের কাদামাটির ২.৫ ফুট গভীরে লুকানো ছিল ইয়াবার চালান, জব্দ কাঠের নৌকা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীন টেকনাফ বিওপির আভিযানিক দল নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের পর জেলের ছদ্মবেশে থাকা ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হবে।

 এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে প্রায় ৭০০ গজ উত্তর-পূর্বে চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল দুপুর ১টা থেকে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

 পরে আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কয়েকটি মাছ ধরার নৌকা নাফ নদীর তীরে ফিরে আসার সময় বিজিবি সদস্যরা সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেন।

 একপর্যায়ে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকারী সন্দেহভাজন দুই ব্যক্তিকে নৌকাসহ আটক করা হয়।

বিজিবির দাবি, আটকদের জিজ্ঞাসাবাদে প্রথমে অসংগতিপূর্ণ তথ্য পাওয়া যায়। 

পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত নিরীক্ষণের মাধ্যমে তাদের মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি চালান গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এরপর আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পার্শ্ববর্তী কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালায় বিজিবি।

 তল্লাশির একপর্যায়ে কেওড়া বাগানের কাদামাটির প্রায় ২ দশমিক ৫ ফুট গভীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিগত নিরীক্ষণ, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং দীর্ঘ সময়ের চিরুনি অভিযানের ফলে ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

জব্দকৃত মালামাল:

ইয়াবা ট্যাবলেট—২০,০০০ পিস

হস্তচালিত কাঠের নৌকা—১টি

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। 

মাদক পাচারকারীরা জেলের ছদ্মবেশ ধারণ কিংবা মাদক লুকানোর জন্য যতই কৌশল অবলম্বন করুক, বিজিবির গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা ও সমন্বিত আভিযানিক তৎপরতার মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় টেকনাফ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আটক দুই আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কেওড়া বাগানের কাদামাটির ২.৫ ফুট গভীরে লুকানো ছিল ইয়াবার চালান, জব্দ কাঠের নৌকা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x