ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উদ্বোধনের আগেই পোরশায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ভাড়া, অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ।

নওগাঁর পোরশায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই মিলনায়তন ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভাড়া নির্ধারণ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে মিলনায়তন ব্যবহারের সুযোগ দেওয়া এবং এর বিনিময়ে আদায়কৃত অর্থ সরকারি রাজস্ব খাতে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সারাইগাছি-আড্ডা সড়কের সারাইগাছি মোড় থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে এবং ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও এখন পর্যন্ত কেন্দ্রটির পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি বলে জানা গেছে।

বর্তমানে কেন্দ্রটির দেখভাল ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন রাজশাহীর চারঘাট উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মদ জান্নাতুল মাওয়া। তিনি চারঘাট উপজেলা থেকেই পোরশার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটির অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রটি দেখভালের জন্য সারাইগাছি গ্রামের খলিলুর রহমান নামে একজন স্থানীয় ব্যক্তি দায়িত্ব পালন করছেন। সরকারি খরচে কেন্দ্রটির নিরাপত্তার জন্য সাতজন আনসার সদস্যও দায়িত্বে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটির বাউন্ডারি ওয়ালের নির্মাণকাজও পুরোপুরি শেষ হয়নি। পাশাপাশি কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও এর মিলনায়তন বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সভা, সেমিনার ও কর্মশালার জন্য ভাড়া দেওয়া হচ্ছে। গত এক বছরে প্রায় অর্ধশত দিন মিলনায়তন ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, প্রতিদিন মিলনায়তন ব্যবহারের জন্য ৩ হাজার ৭৫০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়। নিয়ম অনুযায়ী এ ধরনের অর্থ সরকারি রাজস্ব খাতে জমা হওয়ার কথা থাকলেও ভাড়াবাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কেন্দ্রটি দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় প্রতিনিধি খলিলুর রহমান বলেন, মিলনায়তন তিনিই ভাড়া দেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। ভাড়াটিয়াদের কাছ থেকে নগদ আদায় করা টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা জান্নাতুল মাওয়ার কাছে পাঠানো হয় বলেও তিনি জানান।

তবে ওই অর্থের পরবর্তী ব্যবহার সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন খলিলুর রহমান।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মদ জান্নাতুল মাওয়া মিলনায়তন ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কেন্দ্রটি আংশিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক পরামর্শ ও সম্মতিতে মিলনায়তন ভাড়া দেওয়া হচ্ছে।

তবে ভাড়ার অর্থ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হয় কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবেন বলে জানান। পরে এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

এদিকে বিষয়টি সম্পর্কে বিস্ময় প্রকাশ করেছেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনই যদি না হয়ে থাকে, তাহলে কীভাবে এর মিলনায়তন ভাড়া দেওয়া হচ্ছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে সরকারি বিধিবিধান রয়েছে। সেই নিয়ম অনুসরণ করা হয়েছে কি না এবং ভাড়ার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না—এ বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এভাবে মিলনায়তন ভাড়া দিয়ে অর্থ লেনদেনের ঘটনা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে ভাড়ার অর্থ কোথায়, কীভাবে এবং কোন খাতে ব্যবহার করা হয়েছে—তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, সরকারি সম্পদের ব্যবহার ও অর্থ লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট নিয়মনীতি অনুসরণ করা জরুরি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নিপোর্টের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উদ্বোধনের আগেই পোরশায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ভাড়া, অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ।

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x