ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ময়মনসিংহের দক্ষিন গফরগাঁওয়ের টাংগাবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আল আমিন খান

সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং ‘আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও’ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নে জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠের বটতলায় আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন টাংগাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হৃদয়, স্বেচ্ছাসেবক দলের কবির হোসাইন, যুবদলের চেয়ারম্যান প্রার্থী রমজান মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের হারুন মিয়া, টাংগাব ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জামান, সভার সমন্বয়ক রশিদ মাওলানা এবং দক্ষিণ গফরগাঁও বিএনপির সাবেক সভাপতি এ কে এম আনসার উদ্দিন আনসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। পাশাপাশি সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন, জননিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা শোনা হয়। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের দক্ষিন গফরগাঁওয়ের টাংগাবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x