ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ৪নং ওয়ার্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ১নং ওয়ার্ড ফুটবল একাদশ।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪নং ওয়ার্ড ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১নং ওয়ার্ড ফুটবল একাদশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রিয় দলের খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৪নং ওয়ার্ড ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ১নং ওয়ার্ড ফুটবল একাদশ।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, অন্যতম সদস্য মো. মাহফুজুল হক চৌধুরী (বাবু), সদস্য আবু সাইদ, পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।

১নং সাপাহার ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পাওয়ার্ড বাই হিসেবে ছিল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার।

আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, তাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করার লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

খেলা শেষে বিজয়ী ১নং ওয়ার্ড ফুটবল একাদশ ও রানারআপ ৪নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। একই সঙ্গে টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচসহ কৃতী খেলোয়াড়দের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ৪নং ওয়ার্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ১নং ওয়ার্ড ফুটবল একাদশ।

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x