ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎বিরলে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

মোঃ ‎সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

‎বিরলে পূর্ব শত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পথরোধ করে মারধর ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‎এ ঘটনায় মোঃ সামিউল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি বিরল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, (শনিবার) ১২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের শিবপুর এলাকায় বিবাদীদের বাড়ির সামনে দিয়ে বাইসাইকেলযোগে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে বাইসাইকেল থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করা হয়।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২নং বিবাদীর নির্দেশে অপর দুইজন ১নং ও ৩নং বিবাদীদ্বয় তাদের হাতে থাকা লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় ১নং বিবাদী তার দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ৩নং বিবাদী তাকে মাটিতে ফেলে দেয় এবং ১নং বিবাদী তাকে বুকে ও পেটে লাথি মারা হয় বলে অভিযোগ করেন সামিউল ইসলাম।

‎সামিউল ইসলামের দাবি, তার পরিহিত লুঙ্গির ভাঁজে থাকা মাহাজনের বকেয়া ৮৫ হাজার টাকা এবং কারিতাস এনজিওর কিস্তি পরিশোধের জন্য রাখা ১০ হাজার ২৫০ টাকা মোট ৯৫ হাজার ২৫০ টাকা মাটিতে পড়ে গেলে ১নং বিবাদী তা নিয়ে নেন। একই সঙ্গে ১নং বিবাদী তার বাটন মোবাইল ফোন ও বাইসাইকেলও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‎অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাইলে তাকে লাঠি দিয়ে দুই পায়ে আঘাত করা হয়। এতে তার বাম হাঁটুতে কাটা ও রক্তাক্ত জখম হয় বলে তিনি জানান। এ সময় তার পরনের গেঞ্জি ছিঁড়ে ও লুঙ্গি খুলে দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন ১। মোঃ তাজমুল ইসলাম (৪৬), পিতা- মোঃ আনিছুর আলী, ২। মোঃ আনিছুর রহমান (৬৭), পিতা- মৃত, মকবুল হোসেন, ৩। মোঃ মতিউর রহমান (৪৪), পিতা-অজ্ঞাত, সর্বসাং শিবপুর, ১০নং রানীপুকুর ইউনিয়ন, থানা-বিরল, জেলা-দিনাজপুরদ্বয় সহ আরো ৩/৪ জন। ‎পরে তিনি ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে বাড়িতে যান। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় চার্জার ভ্যানে করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

‎

এ বিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ আল এমরান জানান অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত  সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ বিষয়ে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‎বিরলে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x