সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঢাকা জেলা পক্ষ থেকে দেশবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংস্থার পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে পরিবেশ সুরক্ষা, মানবাধিকার সংরক্ষণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে ব্যক্তি, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।
মতামত