ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর মহাদেবপুরে ডিবির মাদকবিরোধী অভিযান ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার মোটরসাইকেল জব্দ।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, মহাদেবপুর থানাধীন হোসেনপুর গ্রামের জনৈক ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে অভিযানিক দল সেখানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এবং অপর দুই ব্যক্তির গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হয়। এ সময় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আটক ব্যক্তিদের মধ্যে মোটরসাইকেলচালক হিসেবে পরিচয় দেন সোহাগ হোসেন (২৮), পিতা খাজামুদ্দিন, গ্রাম রাইগা, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ। মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি রনি হাসান (২০), পিতা নুরুজ্জামান, গ্রাম কৃষ্ণপুর হঠাৎপাড়া, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ বলে পরিচয় দেন।

পরে উপস্থিত লোকজনের সামনে ১ নম্বর আসামি সোহাগ হোসেনের মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০ পাতায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানকালে মাদক বিক্রির কাজে সহায়তার অভিযোগে জুয়েল (৩৬) এবং তার আপন ভাই রুবেল হোসেন (৩০)-কেও গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই সেকেন্দার আলীর ছেলে এবং দক্ষিণ হোসেনপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন জানায়, রনি হাসান, জুয়েল ও রুবেল হোসেনের সহায়তায় বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত সোহাগ হোসেনের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ কার্যক্রমকে আরও কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ডিবির মাদকবিরোধী অভিযান ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার মোটরসাইকেল জব্দ।

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x