বদলগাছীতে খানাখন্দে ভরা রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের পয়নারী গ্রামের দীর্ঘদিনের খানাখন্দে ভরা জনগুরুত্বপূর্ণ একটি গ্রামীণ রাস্তা নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরি রবিউল আওয়াল।
জানা গেছে, পয়নারী গ্রামের গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। ফলে পথচারী, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায়।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনা করে বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরি রবিউল আওয়াল নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে রাস্তাটির খানাখন্দ সংস্কারের ব্যবস্থা করেন। তাঁর উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করায় স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় মানুষের কষ্টের কথা বিবেচনা করে আখেরি রবিউল আওয়াল নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছেন। তাঁর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
স্থানীয়রা আরও বলেন, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা উপকৃত হয়েছেন। পাশাপাশি রাস্তাটির স্থায়ী উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে আখেরি রবিউল আওয়ালের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
মতামত