ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী মেহের আফসানা রাখির সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকাবাসী

এমবিবিএস ফাইনাল-২০২৫ পাস করে পূর্ব নোয়াগাঁওয়ের গর্ব মেহের আফসানা রাখি

লালমাই প্রতিনিধি:- কুমিল্লার লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান মেহের আফসানা রাখি কুমিল্লা মেডিকেল কলেজের ৩০তম ব্যাচ থেকে এমবিবিএস ফাইনাল-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এই গৌরবময় সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

মেহের আফসানা রাখি পূর্ব নোয়াগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব মো. এমদাদুল হক ও রোখসানা নাসরীন কাকন-এর দ্বিতীয় কন্যা।

মেহের আফসানা রাখির বাবা মো. এমদাদুল হক পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, ঐতিহাসিক মৌলভী হাটখোলা ঈদগাহের সাধারণ সম্পাদক এবং পূর্ব নোয়াগাঁও জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তাঁর মা রোখসানা নাসরীন কাকন পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং একজন গর্বিত মা।

দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে মেহের আফসানা রাখি চিকিৎসাশাস্ত্রে গুরুত্বপূর্ণ এই অর্জন করেছেন। তাঁর এই সাফল্য শুধু তাঁর পরিবারকেই গর্বিত করেনি, বরং পূর্ব নোয়াগাঁও গ্রামের জন্যও বয়ে এনেছে সম্মান ও গৌরব।

মেহের আফসানা রাখির এই সাফল্যে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন—এমন প্রত্যাশা সবার।

পূর্ব নোয়াগাঁওয়ের গর্ব মেহের আফসানা রাখির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত ও আলোকিত হোক—এই কামনা সকলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

এমবিবিএস ফাইনাল-২০২৫ পাস করে পূর্ব নোয়াগাঁওয়ের গর্ব মেহের আফসানা রাখি

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x