ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহার থানার সাবেক ওসি মিজানুরের বিরুদ্ধে দায়িত্ব অর্পনে কালক্ষেপণের অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত জটিলতায় নওগাঁর সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি)-এর চেয়ার খালি থাকায় থমকে গেছে পুরো থানার প্রশাসনিক ও আইনি কার্যক্রম। আজ বুধবার সকাল সাড়ে ২.৩০টা পর্যন্ত নতুন কোনো কর্মকর্তা দায়িত্বে না বসায় থানায় জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের ওসি মিজানুর রহমানকে জয়পুরহাট জেলায় বদলি করা হলেও তিনি সদ্য যোগদানকৃত নতুন ওসি শাহীন রেজাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেননি। রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাটে বদলি করা হয়। তবে হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় বর্তমানে থানায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে।

ওসি না থাকায় নতুন মামলা দায়ের, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য আইনি ও জরুরি সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোনো সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে মুটোফোনে  বারবার কল করা হলেও সাপাহার থানা থেকে সদ্য বদলী হওয়া ওসি মিজানুর রহমান ফোন রিসিভ করেননি।

তবে নতুন যোগদান করা অফিসার ইনচার্জ ওসি শাহীন রেজা বলেন, "থানার চার্জ এখনও বুঝে পাইনি।আমি কাল থেকে থানায় আছি।এ বিষয়ে আমার উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।'

ভুক্তভোগী ও এলাকাবাসীর আকুল দাবি, জনস্বার্থ বিবেচনায় অতিদ্রুত নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সাপাহার থানার স্বাভাবিক কাজের গতি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহার থানার সাবেক ওসি মিজানুরের বিরুদ্ধে দায়িত্ব অর্পনে কালক্ষেপণের অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x