ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহার সীমান্তে ৩ হাজার ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ চোরাচালানে জড়িত দুইজনকে পলাতক আসামি হিসেবে মামলা প্রক্রিয়া।

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন হাপানিয়া বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ২৩৬/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণসুধা এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩ হাজার পিস এবং ভারতীয় মদ এক বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

বিজিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ চোরাচালানের সঙ্গে সাপাহার উপজেলার কৃষ্ণসুধা গ্রামের মোঃ নাইমুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম (২৮) এবং মোঃ মতিরুলের ছেলে মোঃ হযরত আলী (৩৫) জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযানের সময় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পলাতক দুইজনের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বিষয়টি নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহার সীমান্তে ৩ হাজার ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ চোরাচালানে জড়িত দুইজনকে পলাতক আসামি হিসেবে মামলা প্রক্রিয়া।

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x