ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের অভিযোগে ইব্রাহিম (৩৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ এপিবিএন।

 পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এ/১ ব্লকের ৫০৫ নম্বর বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

১৬ এপিবিএন উনচিপ্রাং ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে দিবাকালীন টহল দলের সদস্যরা ক্যাম্প-২২-এর এ ব্লকে অভিযান পরিচালনা করেন।

এ সময় ইব্রাহিমকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার হেফাজত থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আটক ইব্রাহিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে সিআইসি মো. রনি আলম নূর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব, মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় অপরাধের অভিযোগে ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট মামলা নম্বর ১৭/২০২৬, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।

এদিকে উদ্ধার করা মাদক সেবনের সরঞ্জামগুলো উপস্থিত লোকজনের সামনে সিআইসির নির্দেশক্রমে ধ্বংস করা হয়।

 পরে সাজাপ্রাপ্ত ইব্রাহিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

১৬ এপিবিএন সূত্রে আরও জানা গেছে, ঘটনার বিষয়ে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় নোট রাখা হয়েছে।

সাজাপ্রাপ্তের পরিচয়:

ইব্রাহিম (৩৭), পিতা—আব্দুস শুক্কুর, মাতা—হালিমা খাতুন। এফসিএন নম্বর-২৪৪৩৭৫।

 ক্যাম্প-২২, ব্লক-এ/১, ঘর নম্বর-৫০৫, উনচিপ্রাং, হোয়াইক্যং, টেকনাফ, কক্সবাজার।

আসছে পত্রিকায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x