শোক বার্তাঃ
মৎস ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এঁর মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এঁর মমতাময়ী মাতা আমেনা বেগম আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মন্ত্রী মহোদয়ের মমতাময়ী মাতার জানাজার নামাজ আগামীকাল বুধবার দুপুর ২:০০ ঘটিকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মতামত