ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চুয়াডাঙ্গার উথলীতে দুর্গন্ধের সূত্র ধরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার  জীবননগরে একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনভর বাজার এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে রাতে ওই মরদেহের সন্ধান মেলে।

সোমবার (৭ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১২:০০ টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ায় রেলস্টেশন সংলগ্ন একটি বদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যার পর বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হয়, কোনো একটি ঘরে হয়তো মরদেহ পড়ে রয়েছে। পরে রাত সাড়ে ১১:০০ টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ। রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি রবিউল মাদকাসক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মায়ের সঙ্গেই থাকতেন। গত কয়েক মাস যাবত তিনি একাকী ওই ঘরে বসবাস করতেন। কয়েকদিন যাবত তীব্র দূর্গন্ধের সুত্র ধরেই মরদেহের সন্ধান মেলে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে ও পোকায় ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার উথলীতে দুর্গন্ধের সূত্র ধরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x