ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসা রামু প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সিকদার টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন।

তাদের আগমনে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু ও সভাপতি নুরুল হোসাইন।

এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, সদস্য জান্নাতুল ফেরদৌস ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য-সম্প্রীতি এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে মানুষের কথা তুলে ধরেন। সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে টেকনাফ ও রামুর স্থানীয় সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ এবং উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ থাকা জরুরি। মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে।

একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময়কালে রামু ও টেকনাফের সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরের পাশে থাকার বিষয়েও আলোচনা হয়।

রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সিকদার টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের আন্তরিক আতিথেয়তা ও ফুলেল শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 ভবিষ্যতে দুই প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেন, “সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য গণমাধ্যমের শক্তি বাড়ায়। রামু ও টেকনাফের সাংবাদিকদের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

 সাংবাদিকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফ উপজেলা প্রেসক্লাবে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x