লালমাইয়ে লিগ্যাল একশন বাংলাদেশ (ল্যাব)-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
আইনগত সহায়তা ও সামাজিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘লিগ্যাল একশন বাংলাদেশ (ল্যাব)’-এর লালমাই উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
লালমাই উপজেলা শাখার সভাপতি ড. কাওসার আহাম্মদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের ডিরেক্টর অপারেশন ও বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আজগর আলী খান আকিল এবং জেলা সমাজসেবা সম্পাদক মো. ইকবাল হোসাইন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে এবং অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানে ল্যাব-এর নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভা শেষে লালমাই উপজেলার সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ল্যাব-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত