নওগাঁয় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের আগমন ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা, জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলায় আগমন করেছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
নওগাঁয় তাঁদের আগমন উপলক্ষে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সভানেত্রী।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার গ্রহণের পর ডিআইজি মহোদয় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁর নওগাঁ সফরকে ঘিরে জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজির এ সফর জেলা পুলিশের কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত