ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাণীশংকৈল-পীরগঞ্জে যৌথ অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ২৭৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকাসহ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য কৌশলে পালিয়ে যায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ পুলিশের একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা পুলিশকে জানায়, সে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শ্রী প্রদীপ দাস (২০)কে গ্রেপ্তার করা হয়। তবে তার ভাই শ্রী শ্যামল দাস (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

দুই অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া নগদ মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাণীশংকৈল-পীরগঞ্জে যৌথ অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x