ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী

আল আমিন
আল আমিন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী

তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিনকে দেখতে চান পূর্ব তোয়াকুল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

এলাকার দীর্ঘদিনের বিভিন্ন অপূর্ণতা ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে জিয়া উদ্দিন বলেন, “পূর্ব তোয়াকুলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও অপূর্ণ কাজগুলো ইনশাআল্লাহ সম্পন্ন করতে চাই। তরুণ, যুব, ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কোনো ধরনের ভেদাভেদ না রেখে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, জনগণের সার্বিক সহযোগিতা ও দোয়া পেলে ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশিত পাইক রাজ থেকে লক্কিনগর পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ/সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

জিয়া উদ্দিন আরও বলেন, “এই সড়কের মধ্যে কয়েকটি ব্রিজেরও প্রয়োজন রয়েছে। আল্লাহ যদি আমাকে সফলতা দান করেন, তাহলে হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে দল-মত, শ্রেণি-পেশা ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে জিয়া উদ্দিন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ তোয়াকুল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x