ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও মাদক মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ পিস ইয়াবা এবং ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলার পলাতক আসামি গাজী মো. শাহিন ওরফে শাহীন (৩০) এবং এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি মো. এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকায় ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মো. মাহফুজ মিয়া (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ৪ সেপ্টেম্বর রাতে রামচন্দ্রপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ৩ সেপ্টেম্বর মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সজিব মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x