ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ 

নরসিংদীর মনোহরদী উপজেলায় তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানিয়েছেন শুক্রবার।গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং চালকের সহকারী একই এলাকার মো. মনির হোসেন (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, সিলেট ও হবিগঞ্জ থেকে মাদকের একটি বড় চালান তেলবাহী লরির ট্যাংকারে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নিয়ে যাওয়ার খবর পায় র‌্যাব। পরে রাকে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্যাংকারের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x