ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন।

মোঃ আশিকুর রহমান বিপ্লব, রাজশাহী জেলা প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধায় এক বিশেষ সভায় উপস্থিত যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বেলাল আহমেদ। এছাড়াও মো. শামীম উদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. জীবন, এম এ কামাল এবং মাওলানা মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।সভায় সর্বসম্মতিক্রমে ইশতিয়াক আহমেদ হৃদয়কে আহ্বায়ক এবং মোহাম্মদ সজীব সরকার (হুজুর) কে সদস্য সচিব করা হয়।

সভায় জানানো হয়, মাদকবিরোধী আন্দোলনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নজরুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন।

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x