ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা-৬ এর এমপি, কুমিল্লা-১০ এ বৈধ নয়,খেলা হবে’

আগামী ৫৪ মাসের জন্য বিএনপি আমার নিকট আমানত এমপি মোবাশ্বের ভূঁইয়া

‘কুমিল্লা-৬ এর এমপি, কুমিল্লা-১০ এ বৈধ নয়,খেলা হবে’

লালমাই প্রতিনিধি:- কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, “বিএনপি আমার পৈতৃক সম্পত্তি নয়, আগামী ৫৪ মাসের জন্য বিএনপি আমার নিকট আমানত।”

তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম দিয়েছিলেন। ২০০৮ সালে আমি একজন কনটাক্টরের আন্ডারে নির্বাচন করেছিলাম। ২০২৬ সালের ১২ তারিখে আপনারা আমাকে সরাসরি ভোট দিয়েছেন। আমি এখন ৬ লাখ মানুষের এমপি।”

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিজের সমর্থকদের উদ্দেশ্যে মোবাশ্বের ভূঁইয়া বলেন, “আজকেও স্লোগান শুনতেছি মোবাশ্বের ভূঁইয়ার দালালেরা হুঁশিয়ার-সাবধান। তারা কিন্তু রাতের বেলায় আবার ফোন করে বলে, ভাই মাফ করে দেন।”

নিজ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা গর্ব করে বলবেন মোবাশ্বের ভূঁইয়ার দালাল হলেও আমরা, ভাই হলেও আমরা, কর্মী হলেও আমরা।”

কুমিল্লা-৬ আসন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কুমিল্লা-৬ এর এমপি, কুমিল্লা-১০ এ বৈধ নয়। খেলতে পারবেন, খেলা হবে।”

তিনি আরও বলেন, “আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। উপজেলা বিএনপির কমিটি আমাকে মানুক বা না মানুক, আমার কিছু যায়-আসে না। মোবাশ্বের ভূঁইয়া রাজনীতি করতে কমিটি লাগে না।”

মনিরুল হক চৌধুরীর সমর্থকদের উদ্দেশ্যে মোবাশ্বের ভূঁইয়া বলেন, “আমার আর মনির ভাইয়ের সম্পর্ক দুধে আর চিনিতে। রাজনৈতিক মাঠে আমরা এক ভাই আরেক ভাইকে গুতাইলেও সংসদে দেখা হলে পা ধরে সালাম করি। কারণ, উনি আমার মুরুব্বি।”

তিনি আরও বলেন, “তোমরা আমাদের এই খেলাতে ধরা খেয়েছো। ভাই কিন্তু তোমাদেরকে বলির পাঠা বানিয়ে ফেলেছে। দয়া করে ফেসবুকে সুরসুরি দিবেন না।”

মোবাশ্বের ভূঁইয়ার বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ ও স্থানীয় নেতৃত্বের টানাপোড়েনের বিষয়টিও উঠে আসে। বিশেষ করে কুমিল্লা-৬ ও কুমিল্লা-১০ আসনের রাজনৈতিক অবস্থান এবং মনিরুল হক চৌধুরীর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল হোসাইন, লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব মাহফুজুর রহমান, বাগমারা উত্তর বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, বিএনপি নেতা আছলাম মজুমদার, বিএনপি নেতা আলী আশ্রাফ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান, ভূলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ, ভূলইন উত্তর বিএনপি নেতা সফিকুর রহমান, পেরুল উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য এনাম মজুমদার, সদস্য মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, ফরহাদ উদ্দিন, সদস্য কাজী মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আগামী ৫৪ মাসের জন্য বিএনপি আমার নিকট আমানত এমপি মোবাশ্বের ভূঁইয়া

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x