ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় উপজেলা প্রশাসনের আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

খেলাধূলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে মান্দা উপজেলার ৮টি ক্লাব অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, যুবদলের সভাপতি আব্দুল জলিল, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আয়োজকরা জানান, খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মান্দায় উপজেলা প্রশাসনের আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল।

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x