ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধানিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন, মাটি পরিবহনে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্তের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান

সিহাব আলম সম্রাট, রাজশাহী 

রাজশাহীর পুঠিয়ায় দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ধানিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন এবং সেই মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৈহাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—শফিকুল ইসলাম ও আলী আজগর। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার রাত ১টা ১০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া, কৈহাড়িয়া ও জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া এলাকায় অভিযান চালানো হয়। ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পৃথক দুটি স্থান থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় এস্কেভেটর দুটি সেখানেই সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। একই অভিযানে চারটি ব্যাটারি জব্দ করা হয়। এর মধ্যে দুটি ব্যাটারি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। পরে সোমবার কৈহাড়িয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হলে কৃষিজমির শ্রেণি পরিবর্তন, মাটি কাটা ও পরিবহনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পুঠিয়া থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, মোবাইল কোর্টে দণ্ডিত দুই ব্যক্তিকে থানায় আনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষিজমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে মাটি কাটা এবং মাটি পরিবহনের মাধ্যমে জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধানিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন, মাটি পরিবহনে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্তের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x