লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে পিস্ত'ল ও গু*লি উদ্ধার।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:২০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে অন্যতম একটি বিশেষ টহল দল দিঘলটারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার ডিগ্রির চর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছেন।
এ অভিযানে উক্ত এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় ০১টি পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অস্ত্র চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল বিশেষ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এবং কি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
মতামত