আলহামদুলিল্লাহ। স্যাটেলাইট টেলিভিশন Channel S News-এর টেকনাফ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আরাফাত সানি
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, সীমান্তবর্তী টেকনাফের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও দুঃখ-দুর্দশার কথা গণমাধ্যমে তুলে ধরতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
বিশেষ করে সীমান্ত এলাকার মানুষের ন্যায্য দাবি, জনদুর্ভোগ, অপরাধ, মাদক, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, “সীমান্তের মানুষের কণ্ঠস্বর হয়ে তাদের দুঃখ-দুর্দশা ও অধিকারবঞ্চনার কথা তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
দায়িত্ব পালনে সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
এ সময় তিনি Channel S News কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও টেকনাফবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, সাংবাদিকতার মূলনীতি ও পেশাগত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে টেকনাফের মানুষের কথা বৃহত্তর পরিসরে তুলে ধরাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।
মতামত