সরকারি নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে।
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার লাকসাম উপজেলার ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মীর শহিদুল হকের বিরুদ্ধে সরকারি নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ৯টায় সরকারি অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল ১১টা পর্যন্ত তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা স্থানীয়রা।
এ সময় বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সেবা নিতে আসা লোকজনের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
সেবা প্রত্যাশীরা জানান, সরকারি দপ্তরে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থেকে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।বিষয়ে অভিযুক্ত মীর শহিদুল হকের, বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত