ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

মনির হোসেন,বেনাপোল  যশোর প্রতিনিধি:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের নামাজগ্রামও দুর্গাপুর  এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

তিনি বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিরদ ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করবেন। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথাও জানান তিনি। 

আবু তাহের আরও বলেন, পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
0:00 0:00
1.0x